গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk প্রথমবার ভোটেই বাজিমাত সুপ্তি-মধুপর্ণার

    প্রথমবার ভোটেই বাজিমাত সুপ্তি-মধুপর্ণার

    0
    198
    PROTHAM BAR VOTE AI BAJIMATH  SUPTI MADHUPARNA
    PROTHAM BAR VOTE AI BAJIMATH SUPTI MADHUPARNA
    প্রথমবার ভোটেই বাজিমাত সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুরের। একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের বান্ধবী। অন্যজন মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ির তৃতীয় প্রজন্ম।

    ৬২ হাজারেরও বেশি ভোটে প্রয়াত স্বামী সাধন পাণ্ডের কেন্দ্রে জয় পেলেন সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে আইনি জটিলতায় আটকে ছিল মানিকতলার ভোট। আইনি জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নবান্নের বৈঠকে মানিকতলা উপনির্বাচনে কলেজের বন্ধুর ওপর ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নবাগতা মধুপর্ণা ঠাকুরের জয়ের প্রায় ১৩ বছর পর বাগদা বিধানসভা দখলে নিল তৃণমূল। ৩০ হাজারেরও বেশি ভোটে বিজেপির বিনয বিশ্বাসকে হারিয়েছেন মধুপর্ণা।  আর ভোটে জিতে মধুপর্ণা বলেছেন জেতা শুধু সময়ের অপেক্ষা ছিল। বাগদাবাসী দিদির উন্নয়নকে দেখে ভোট দিয়েছে। বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে বছর ২৫-র মধুপর্ণা ঠাকুর। ১৩ বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল। এদিকে ভোটের ফল স্পষ্ট হতেই সবুজ আবির, ঢোলা তাসায় সেলিব্রেশন শুরু করে দেন তৃণমূল কর্মীরা। গণনাকেন্দ্র থেকে রাস্তা পর্যন্ত বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের পিছনে পিছনে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।