গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk অঙ্কিতা অধিকারী’কে পদে বসাল তৃণমূল

    অঙ্কিতা অধিকারী’কে পদে বসাল তৃণমূল

    0
    473
    Trinamool appointed Ankita Adhikari
    Trinamool appointed Ankita Adhikari

    এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসিয়েছে তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, মেখলিগঞ্জের বিধায়ক-কন্যাকে পদ দিয়েছে তৃণমূল।

    কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। দলের নির্দেশ অনুযায়ী কাজ করবেন, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে এমনই মন্তব্য করেছেন অঙ্কিতা অধিকারী। যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তাঁদের কটাক্ষ, কে জানে এখানেও বাবার সুপারিশ আছে কি না। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রচারে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। অভিযোগ ওঠে, নম্বর কম থাকা সত্ত্বেও বেআইনিভাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে তাঁর চাকরি বাতিল করা হয়। বেতনের টাকা ফেরত দিতে হয়।