গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk জম্মু ও কাশ্মীরের ‘শহিদ দিবসে’ গৃহবন্দি মেহবুবা-ওমর

    জম্মু ও কাশ্মীরের ‘শহিদ দিবসে’ গৃহবন্দি মেহবুবা-ওমর

    0
    153
    Mehbooba Umar under house arrest on Martyrs Day in Jammu and Kashmir
    Mehbooba Umar under house arrest on Martyrs Day in Jammu and Kashmir
    জম্মু ও কাশ্মীরের শহিদ দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। মেহবুবা মুফতি এক্স হ্যান্ডলে একটি পোস্টে এই অভিযোগ করেছেন। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ, শহিদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে।
    মেহবুবা মুফতি এক্স হ্যান্ডলে তাঁর বাড়ির বন্ধ গেটের ছবি পোস্ট করে লিখেছেন, মাজার-ই-শুহাদা পরিদর্শন আটকানোর উদ্দেশ্যে তাঁর বাড়ির গেটগুলি আবার তালাবন্ধ করা হয়েছে। ব্রিটিশ শাসনের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর হাতে ১৯৩১ সালে যে ২২ জন কাশ্মীরি বিদ্রোহীর প্রাণ গিয়েছিল, তাঁদের স্মরণে ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে শহিদ দিবস পালিত হত। কিন্তু ২০১৯ সালের ৫ অগাস্ট কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ নম্বর ধারা বাতিলের পরে সেই প্রথা জোর করে বন্ধ করা হয়েছিল বলে অভিযোগ।