গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk প্রয়াত ক্যাপ্টেনের স্ত্রীকে কু’মন্তব্য, এফআইআর দিল্লি পুলিশের

    প্রয়াত ক্যাপ্টেনের স্ত্রীকে কু’মন্তব্য, এফআইআর দিল্লি পুলিশের

    0
    185
    Delhi Police FIR against late captains wife
    Delhi Police FIR against late captains wife
    প্রয়াত ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে তদন্তও। প্রয়াত ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী স্মৃতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল দিল্লিরই এক বাসিন্দার বিরুদ্ধে।
    তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ৭৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তির ৬৭ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছিল জাতীয় মহিলা কমিশন।  জাতীয় মহিলা কমিশনের সেই অভিযোগ খতিয়ে দেখার পর দিল্লি পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এবং তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে। ২০২৩ সালের ১৯ জুলাই সিয়াচেনে সেনাশিবিরের গোলাবারুদ রাখার ঘরে আগুন ধরে গিয়েছিল। ক্যাপ্টেন অংশুমান চার-পাঁচ জনকে উদ্ধার করেন। কিন্তু সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর।