গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ব্লাড ক্যান্সারে আক্রান্ত গায়কোয়াড়, বোর্ডকে চিঠি কপিল দেবের

    ব্লাড ক্যান্সারে আক্রান্ত গায়কোয়াড়, বোর্ডকে চিঠি কপিল দেবের

    0
    184
    Gaikwad suffering from blood cancer Kapil Devs letter to the board
    Gaikwad suffering from blood cancer Kapil Devs letter to the board
    ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়ারের পাশে দাঁড়িয়েছেন ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
    নিজের পেনশনের টাকা প্রাক্তন সঙ্গীর চিকিত্সায় দেওয়ার পাশাপাশি বিসিসিআইকে প্রাক্তন ক্রিকেটারের চিকিত্সায় এগিয়ে  আসার আহ্বান জানিয়েছেন কপিল দেব। ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান  গায়কোয়াড়  এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। কপিল দেবজানিয়েছেন , তাঁর প্রাক্তন সতীর্থদের মধ্যে মহিন্দার অমরনাথ, সুনীল গাভাসকার, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী, কীর্তি আজাদরা যথাসাধ্য আর্থিক সাহায্য করেছেন। সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ সন্দীপ পাতিল। সেখান থেকেই পাতিল জানিয়েছেন, বর্তমানে  গায়কোয়াড়ের  চিকিত্সার ব্যয় বহন করা পরিবারের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে । আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাঁর পরিবার। তাই চিকিত্সার জন্য বিসিসিআইয়ে  কাছে আর্থিক সহায়তার জন্য আর্জি জানিয়েছেন পাতিল। একথায়   গায়কোয়াড়ের  অসুস্থতার খবর পেয়ে চিন্তিত ভারতীয ক্রীড়া মহল। প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে ভারতের হয়ে  ৪০টি টেস্ট ও ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন অংশুমান  গায়কোয়াড়। পরে ভারতের হেড কোচও ছিলেন।