গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ট্রাম্পকে জেতাতে বিপুল অনুদান ইলন মাস্কের

    ট্রাম্পকে জেতাতে বিপুল অনুদান ইলন মাস্কের

    0
    254
    Elon Musks huge donation to win Trump
    Elon Musks huge donation to win Trump
    প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন এক্স-র প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। জানা গিয়েছে , বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে এই অনুদান দিয়েছেন তিনি।
    যারা ট্রাম্পের নির্বাচনী ক্ষেত্রে অনুদান দিয়েছেন, তাদের একটি তালিকা আগামী সোমবার প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে । বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যক্রমে সমালোচনা করেছিলেন ইলন মাস্ক। এবার তার বিরুদ্ধে ট্রাম্পকে জেতাতে এগিয়ে এসেছেন ইলন মাস্ক। জানা গিয়েছে , আগামী সপ্তাহে রিপালিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, নির্বাচন থেকে সড়ে না দাঁড়ানোর জন্য বড়সড় ধাক্কা খেয়েছেন বাইডেন। আটকে গেছে নির্বাচনের অনুদানের টাকা। এই অর্থের পরিমাণ প্রায ৯০ মিলিয়ন মার্কিন ডলার। গত জুনের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের বিতর্ক সন্তোষজনক না হওয়ায়  এমন পরিস্থিতর মধ্যে পড়তে হয়েছে বাইডেনকে। এ বিষয়ে  ফিউচার ফরওয়ার্ড গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি । তবে গ্রুপটির একজন উপদেষ্টা আশা করছেন বাইডেনের প্রার্থি পদ নিয়ে অনিশ্চয়তা কেটে গেলে দাতারা তাদের অনুদান পুনরায় শুরু করতে পারেন।