গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশে কুয়োয় ঝাঁপ মায়ের, মৃত ৪ শিশু 

    মধ্যপ্রদেশে কুয়োয় ঝাঁপ মায়ের, মৃত ৪ শিশু 

    0
    153
    Mother jumps into well in Madhya Pradesh 4 children die
    Mother jumps into well in Madhya Pradesh 4 children die
    মধ্যপ্রদেশে স্বামীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছেন এক মহিলা। মা প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে চার সন্তানের।
    পুলিশ সূত্রে খবর, সুগনা বাঈ নামে বছর ৪০-র এক মহিলাকে কুয়ো থেকে উদ্ধার করেন স্থানীয়েরা। কিন্তু তাঁর চার সন্তানই মারা গিয়েছে। ১১ বছরের অরবিন্দ, নয় বছরের অনুষা, ছয় বছরের বিট্টু এবং তিন বছরের কার্তিকের দেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সুগনা বাঈয়ের সঙ্গে তাঁর স্বামী রোদু সিংয়ের অশান্তি হয়েছিল শনিবার। স্ত্রীকে মারধরও করেন রোদু সিং। তারপরেই চার সন্তানকে বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। শনিবার চার সন্তানকে নিয়ে প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে রাত কাটানোর পর রবিবার সকাল ৬টা নাগাদ সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন ৪০ বছর বয়সি মহিলা।পুলিশ জানিয়েছে, চার নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।