গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ভোট হিংসায় আক্রান্ত নিয়ে রাজভবনে ধর্নায় শুভেন্দু

    ভোট হিংসায় আক্রান্ত নিয়ে রাজভবনে ধর্নায় শুভেন্দু

    0
    218
    VOTE HINGSA A AKRANTO NIYE RAJBHABAN A DHORNA A SUVENDU
    VOTE HINGSA A AKRANTO NIYE RAJBHABAN A DHORNA A SUVENDU
    ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ধর্নায় দলীয় বিধায়করা ছাড়াও ৩০০ জন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীও রয়েছেন।
    রাজভবনের সামনে ধর্নার জন্য পুলিশের কাছে প্রথমে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ ১৪৪ ধারা  জারি থাকায় অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তাঁর যুক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর অক্টোবরে রাজভবনের সামনে ৫ দিন ধর্নায় বসেছিলেন। অথচ তখন তাঁকে বাধা দেওয়া হয়নি। এরপরেই ১৬ জুলাই দিন ধার্য করে। দুপুর ২টো পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়। সেই মত রবিবার সকাল ১০ টা থেকে ধর্না শুরু করেন বিরোধী দলনেতা।