৭ বছর পর গলফে খেতাব জয়ের পথে অনির্বাণ

0
228
Anirban on the way to win the title in golf after 7 years
Anirban on the way to win the title in golf after 7 years

৭ বছর প্রথম এলআইভি গল্‌ফ সিরিজ জয়ের পথে অনির্বাণ লাহিড়ী। বেশ কিছুদিন পর চেনা ফর্মে দেখা যাচ্ছে অনির্বাণ লাহিড়ীকে।

শেষ ১৩টি হোল তিনি শেষ করার পথে ৬ বার বার্ডি করেছেন। একবারও বোগি করেননি। অর্থাৎ, ৬টি হোলে তিনি বল ফেলেছেন নির্ধারিত শটের থেকে কম শট খেলে। একবারও অনির্বাণ লাহিড়ীর অতিরিক্ত শট মারার প্রয়োজন হয়নি।দ্বিতীয় রাউন্ডের পর অনির্বাণ লাহিড়ী রয়েছেন আন্ডার ৭ স্কোরে। দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের ড্যানি লি রয়েছেন ৩ আন্ডার স্কোরে। অর্থাৎ এখনও পর্যন্ত অনির্বাণ লাহিড়ীর নির্ধারিত সংখ্যার থেকে ৭টি কম শট খেলেছেন আর লি খেলেছেন ৩টি কম শট। তৃতীয় রাউন্ডে হবে ১৮ হোলের লড়াই।তৃতীয় তথা শেষ রাউন্ডের আগে খেতাপ জয়ের দৌড়ে এগিয়ে থাকা অনির্বাণ লাহিড়ী বেশ সতর্ক। তিনি বলেছেন, গল্‌ফ কোর্সে এগিয়ে থাকার তেমন গুরুত্ব নেই। এর উপর কিছু নির্ভর করে না। প্রতিদিন প্রতিটি শটে লড়াই করতে হয়। তবে এটা ঠিক কেউ বেশি এগিয়ে থাকলে, তাকে ধরা কঠিন।২০১৫ সালের ফেব্রুয়ারিতে শেষবার পেশাদার গল্‌ফে কোনও খেতাব জিতেছিলেন অনির্বাণ লাহিড়ী। তারপর আর কোনও বড় মাপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেননি অধুনা ফ্লরিডার বাসিন্দা।