গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk চায়ের বিল ১৪ হাজার, টাকা পেতে দোকানের দলিল চান বিডিও

    চায়ের বিল ১৪ হাজার, টাকা পেতে দোকানের দলিল চান বিডিও

    0
    405
    CHA ER BILL 14 HAZAR TAKA PETE DOKANER DALIL CHAN BDO
    CHA ER BILL 14 HAZAR TAKA PETE DOKANER DALIL CHAN BDO
    চা-বিস্কুট খেয়ে ১৪ হাজারের বিল বিডিও অফিসে। টাকা পেতে হলে দেখাতে হবে দোকানের জায়গার দলিল।
    মহিষাদলের বিডিও-র এমন নিদানে বেকায়দায় পড়েছেন প্রৌঢ় চায়ের দোকানদার। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লক প্রশাসনের অফিসের পাশে ছোট্ট চায়ের দোকান নন্দ মাইতির। সেখান থেকেই ব্লক এবং পঞ্চায়েত সমিতির নানান মিটিংয়ে চা, বিস্কুট, কফি, মশলা মুড়ি সাপ্লাই দেওয়া হত। অভিযোগ জিনিস নিলেও দিনের পর দিন টাকা বাকি রেখে দেওয়া হয়। এই করে ১৩ হাজার ৬০০ টাকা বাকি পড়ে গিয়েছে। অভিযোগ সেই টাকা চাইতে গেলে নন্দ মাইতিকে ধমক দিয়ে বিডিও দোকানঘরের বৈধ কাগজপত্র দেখাতে বলেছেন। বিষযটি নিয়ে শোরগোল শুরু হতে মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেছেন বিষযটি তেমন নয়। তিনি মহিষাদলে আসার আগের থেকেই বিল বাকি রয়েছে। যেহেতু সরকারিভাবে সরকারি জায়গায় যারা রয়েছেন তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে তাই কাগজ আনতে বলা হয়েছে।