গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ২১ জুলাইয়ে পাল্টা গণতন্ত্র হত্যা দিবস ঃ শুভেন্দু

    ২১ জুলাইয়ে পাল্টা গণতন্ত্র হত্যা দিবস ঃ শুভেন্দু

    0
    157
    21 JULY ER PALTA GANATANTRO HOTYA DIBOS SUVENDU 1
    21 JULY ER PALTA GANATANTRO HOTYA DIBOS SUVENDU 1
    ২১ জুলাই শহিদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ধর্না থেকে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা।
    তৃণমূলকে হঠাতে গণ আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন ২১ তারিখ তৃণমূলের শহিদ দিবসের পাল্টা রাজ্যজুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। উপনির্বাচনে ভোট লুঠ এবং ফিরহাদ হাকিমের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে এই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে।  সুশীল সমাজকেও পথে নামার আবেদন করেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার সময় এসেছে মণিপুরের মত প্যারা মিলিটারি দিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের ঠান্ডা করার। বিরোধী দলনেতা পরপর কর্মসূচিরও ঘোষণা করেছেন। উপনির্বাচনে যাঁরা ভোট দিতে পারেননি এমন ১০০ জন মানুষকে নিয়ে রাজভবনের দ্বারস্থ হবেন। আক্রান্তদের বাড়িতে যাবেন বিজেপি বিধায়করা। ১৮ তারিখ, মূল্যবৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল হবে। ২১ তারিখ গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে। বিদ্যুতের অতিরিক্ত বিলের প্রতিবাদে ২২ তারিখ গ্রাহকদের নিয়ে সিইএসসি ভবন ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই কর্মসূচির পরে নবান্ন ঘেরাওয়েও হুঁশিয়ারি দিয়েছেন।