গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk উইম্বলডনে সাম্রাজ্য প্রতিষ্ঠা আলকারাজের

    উইম্বলডনে সাম্রাজ্য প্রতিষ্ঠা আলকারাজের

    0
    155
    Alcaraz established an empire at Wimbledon
    Alcaraz established an empire at Wimbledon

    টানা দু’বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ঘাসের কোর্টে স্পেনের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন তিনি। তারপরেও নিজেকে সেরাদের দলে রাখছেন না কার্লোস আলকারাজ।

    তাঁর চোখে নায়ক এখনও রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচেরাই।অন্যদিকে, উইম্বলডনের সেন্টার কোর্ট দেখল এক অচেনা নোভাক জোকোভিচকে। তাঁর সমস্যা ধরা পড়ে প্রথম সেটের প্রথম গেমেই। সার্ভিস করতে গিয়ে বারবার সমস্যায় পড়েন তিনি। নিজের সার্ভিস ধরে রাখেন কার্লোস আলকারাজ।৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেট তিনি জেতেন ৬-২ গেমে।এরপরে নিজের সার্ভিস ধরে রেখে ৩৪ মিনিটের লড়াইয়ে ৬-২ গেমে দ্বিতীয় সেটও জিতে যান কার্লোস আলকারাজ।তৃতীয় সেটের ষষ্ঠ গেমও ১১ মিনিট ধরে চলেছে। নোভাক জোকোভিচ সুযোগ পেয়েছিলেন কার্লোস আলকারাজ়ের সার্ভিস ভাঙার। কিন্তু পারেননি। সার্ভিস ধরে রেখে সেট ৩-৩ করেন কার্লোস আলকারাজ। এরপর সেট ৫-৫ করেন নোভাক জোকোভিচ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর ভুল করেননি কার্লোস আলকারাজ। ৭২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে নোভাক জোকোভিচকে উড়িয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের তারকা।