
সরাসরি ভোটের কাজে করে না আরএসএস। তবে জনমত জাগ্রত করে থাকে।এমনটাই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর।
রাঁচিতে শেষ হয়েছে অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক। এরপরই সাংবাদিক সম্মেলন করে নির্বাচন, ধর্মান্তর, আরএসএস-এর ১০০ বছর পূর্তি থেকে জরুরি অবস্থা বিভিন্ন বিষয়ে সংঘের অবস্থান স্পষ্ট করেছেন সুনীল আম্বেকর।তিনি জানিয়েছেন, সরাসরি ভোটের কাজে করে না আরএসএস। তবে জনমত জাগ্রত করে থাকে। আর এর জন্য লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে সংঘের স্বেচ্ছাসেবকরা ছোট ছোট সেমিনারের মাধ্যমে জনমত গঠনের কাজ করেছেন। জনগণ যে রায় দিয়েছে, সেই রায়কে সকলের সম্মান করা উচিত।জনসংখ্যার ভারসাম্যহীনতার বিষয়েও সমাজের উদ্বিগ্ন হওয়া উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন আরএসএস-এর প্রচার প্রধান। জরুরি অবস্থা জারি করা সংঘের মতে অন্যায় বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, গণতন্ত্রে এমন ঘটনা ঘটতে পারে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং শত শত সংঘ কর্মীকে হেনস্থা করা হয়েছিল।








