বুলেট নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে : বাইডেন

0
275
Not bullets answers to differences at the ballot box  Biden
Not bullets answers to differences at the ballot box Biden

বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় এভাবেই তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুধু তাই নয়, দেশবাসীকে শান্ত থাকার বার্তাও দিয়েছেন তিনি। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় জো বাইডেন বলেছেন, এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমেরিকানদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন তারা একে অপরের বন্ধু, সহকর্মী।হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে সকলকে সংযত থাকতে বলেছেন। দেশবাসীকে শান্ত থাকার বার্তাও দিয়েছেন তিনি।ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরই সোশ্যাল মিডিয়া পোস্টে জো বাইডেন স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই।