গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk তৃতীয়বার নেপালের মসনদে ওলি, শুভেচ্ছা মোদীর

    তৃতীয়বার নেপালের মসনদে ওলি, শুভেচ্ছা মোদীর

    0
    150
    Oli in Nepal for the third time greetings from Modi
    Oli in Nepal for the third time greetings from Modi
    তৃতীয়বার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন কেপি শর্মা ওলি। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নিয়েছেন কেপি শর্মা ওলি ও তাঁর মন্ত্রিসভা।
    পুষ্পকমল দাহাল প্রচণ্ডের বিদায়ের পর রবিবারই কেপি শর্মা ওলিকে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল।অন্যদিকে, নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে যোগ দেওয়ার জন্য অভিনন্দন কেপি শর্মা ওলিকে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কৌশলগত পারস্পারিক অংশদারীত্ব বৃদ্ধি করতে করতে তাঁরা উন্মুখ। প্রসঙ্গত, এর আগে দুইবার নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন কেপি শর্মা ওলি। প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালে এবং দ্বিতীয়বার ২০১৮ সালে।