গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর আর্জির শুনানি স্থগিত

    ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর আর্জির শুনানি স্থগিত

    0
    200
    Post poll violence case hearing adjourned
    Post poll violence case hearing adjourned
    বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে।
    বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়, দাবি করে ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল সিবিআই। এরপরে গত শুনানিতে সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে হলফনামা জমা দেয় রাজ্য। সোমবার সেই মামলার শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। একই সঙ্গে রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।২০২১ সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ৪০টির বেশি মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, নানা ভাবে তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সিবিআইয়ের আবেদন গ্রহণ করে আগেই নিম্ন আদালতে সমস্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।