দেশের নতুন বিদেশ সচিব বিক্রম মিশ্রি

0
172
Vikram Mishri is the new foreign secretary of the country
Vikram Mishri is the new foreign secretary of the country
দেশের নতুন বিদেশ সচিব হয়েছেন চিন বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি। এর আগে তিনি ছিলেন চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর উত্তেজনা কমাতে দিল্লি-বেজিংয়ের মধ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিক্রম মিশ্রি।
এবার সেই বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব দায়িত্ব গ্রহণ করেছেন।১৯৮৯ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার বিক্রম মিশ্রির আগে এতদিন ভারতের বিদেশ সচিবের দায়িত্ব সামলেছিলেন বিনয়মোহন কোয়াত্রা। তাঁর মেয়াদ শেষ হওয়ার পরই সরকারের কাছে বিক্রম মিশ্রির নাম সুপারিশ করে বিদেশমন্ত্রক। এরপর অ্যাপয়েন্টমেন্টস কমিটি সেই সুপারিশ মেনে বিনয়মোহন কোয়াত্রার উত্তরসূরী হিসাবে বিক্রম মিশ্রিকে নিয়োগ করেছে। রবিবার ভারতের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিনয়মোহন কোয়াত্রাকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এরপর সোমবার বিদেশ সচিবের কার্যালয়ে বিক্রম মিশ্রিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।