সেলিমের মামলা প্রত্যাহারের দাবি, বামেদের বিক্ষোভে ধুন্ধুমার ইসলামপুর

0
1419
salim er mamla protyahar er dabite bameder bikkhove dhumdhumar
salim er mamla protyahar er dabite bameder bikkhove dhumdhumar

মহম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার উত্তর দিনাজপুরের ইসলামপুর। চোপরায় যুগলকে নির্যাতনের ভিডিও প্রকাশ করেছিলেন মহম্মদ সেলিম।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এসনিউজ। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। এই ঘটনায় ভিডিও ভাইরাল নিয়ে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মহম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে মিছিল করে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছয় সিপিএমের কর্মী সমর্থকরা। মিছিল আটকাতে আগের থেকে ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে চোপড়া থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।