গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk ভোট মিটতেই ডিজি-র পদে বহাল রাজীব কুমার

    ভোট মিটতেই ডিজি-র পদে বহাল রাজীব কুমার

    0
    171
    VOTE MIT TEI DG R PODE BOHAL RAJIB KUMAR
    VOTE MIT TEI DG R PODE BOHAL RAJIB KUMAR

    ভোট মিটতে রাজ্যের ডিজি পদে ফিরলেন রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন

    ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। লোকসভা ভোট মিটে গেলেও উপনির্বাচনের জন্য এতদিন আদর্শ নির্বাচন বিধি জারি ছিল সংশিষ্ট এলাকায়। এবার ভোটপর্ব মিটে যেতে সোমবার নবান্ন-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে রাজীব কুমারকে ডিজি পদে ফেরানোর কথা জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশন পুরো ভোট পর্বে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে বহাল করেছিল। তাঁকে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দমকলের ডিজি পদে। লোকসভা ভোটের মাস তিনেক আগেই রাজীব কুমারকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।