গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk গড়িয়ার নার্সিং স্কুলে ধুন্ধুমার, আটক মালিক 

    গড়িয়ার নার্সিং স্কুলে ধুন্ধুমার, আটক মালিক 

    0
    931
    Dhundhumar at Gariya Nursing School Detention Owner
    Dhundhumar at Gariya Nursing School Detention Owner
    বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে ধুন্ধুমার গাড়িয়া। ঘটনার প্রতিবাদে ছাত্রীরা ভাঙচুর, বিক্ষোভ চালায় গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগর জল গলি এলাকার ওই প্রতিষ্ঠানে।
    খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত মানিকলাল জানাকে আটক করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চাকরির গ্যারান্টি দিয়েই এই নার্সিং স্কুলে ভর্তি করানো হতো। অথচ দিনের পর দিন কোনও পড়াশোনা নেই, কোথাও কোনও সুযোগ নেই। এক কলেজে ভর্তির কথা বলে অন্য কলেজে ভর্তি করানো হতো। এভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। এমনকী পড়ুয়াদের আসল মার্কশিট-সহ নানা নথি আটকে রাখা হয়। চাকরি না পেয়ে পড়ুয়ারা টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।