গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরে জঙ্গি তৎপরতায় ডিজিকে নিশানা মেহবুবার

    কাশ্মীরে জঙ্গি তৎপরতায় ডিজিকে নিশানা মেহবুবার

    0
    143
    DGK Mehbooba is targeted in militant activities in Kashmir
    DGK Mehbooba is targeted in militant activities in Kashmir
    উপত্যকায় লাগাতার জঙ্গি তৎপরতা এবং জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় জবাবদিহি করতে হবে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিকে।এমনটাই দাবি তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। 
    সম্প্রতি ডিজি আর আর সোয়াইন মন্তব্য করেছিলেন, রাজনৈতিক লাভের জন্য আঞ্চলিক দলগুলির বহু নেতা জঙ্গিবাদের চাষ করছেন কাশ্মীরে।এরপরেই পাল্টা মেহবুবা মুফতি বলেছেন, সীমান্তে প্রতিদিন জওয়ানরা শহিদ হচ্ছেন। যদিও তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও তদন্ত নেই। বদলে রাজনৈতিক দলগুলিকে দোষারোপ করা হচ্ছে। গত ছয় বছর ধরে জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারের শাসন চলছে। কিন্তু তারা কী করেছে। নিরীহ সাধারণ কাশ্মীরি এবং সাংবাদিকদের জেলে ভরছে।তাঁরা নিজেদের লোকর সঙ্গে যুদ্ধ করছেন এবং দাবি করছেন যে উপত্যকায় জঙ্গিবাদ শেষ হয়েছে। পিডিপি নেত্রী দাবি করেছেন, কাশ্মীরের সাধারণ নাগরিকদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর উচিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা এবং হতাহতের বিষয়টিতে নজর দেওয়া। এই বিষয়ে জবাবদিহি করা উচিত। বর্তমান ডিজি দায়িত্ব নেওয়ার পরে সব থেকে বেশি প্রাণ ঝরেছে।উপত্যকায় জঙ্গি তৎপরতা রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং ডিজির।