গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk সেনার জমিও অধিগ্রহণ করেছে তৃণমূল : শঙ্কুদেব

    সেনার জমিও অধিগ্রহণ করেছে তৃণমূল : শঙ্কুদেব

    0
    176
    Trinamool also acquired army land  Shankudev
    Trinamool also acquired army land Shankudev
    কাঁথির জুনপুটে সেনার জমিও অধিগ্রহণ করেছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
    তিনি আরও বলেছেন, ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সহযোগিতা করছে না রাজ্য। রাজ্যের সব প্রশ্নের উত্তর দিয়েছে ডিআরডিও, তাও কাজ হচ্ছে না। ডিআরডিও-র কাছে তোলা চাওয়া হয়েছে। শঙ্কুদেবের আরও অভিযোগ, এসডিও চিঠি লিখে ডিআরডিও-র থেকে ১১ লক্ষ টাকা চেয়েছে। দেশের সুরক্ষার কাজ আটকে, কেন ৩৫৫, ৩৫৬ জারি হবে না প্রশ্ন তুলেছেন শঙ্কুদেব পণ্ডা। কাঁথি পঞ্চায়েতের বিরোধী দলনেতার হুমকিতে জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাচ্ছে না। কোনও শত্রু দেশ এর সঙ্গে জড়িত আছে কি না দেখতে এনআইএ-কে চিঠি লেখা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-র।