গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি অত্যাচার, অভিযুক্তর জামিন

    জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি অত্যাচার, অভিযুক্তর জামিন

    0
    202
    Eighty six rapes of minors at Jayantar Club accused granted bail
    Eighty six rapes of minors at Jayantar Club accused granted bail
    জয়ন্ত সিংয়ের আড়িয়াদহের তালতলা ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচারের ঘটনায় অভিযুক্তর জামিন। অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।
    আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ওই কিশোরের সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি। জমা করতে পারেনি ওই কিশোরের মেডিক্যাল রিপোর্টও। তাই জামিন হয় অভিযুক্তের। তবে আধিকারিকরা জানিয়েছেন, তাকে খুঁজে বার করার সমস্ত চেষ্টা চলছে।ক্লাবঘরে হাত-পা ঝুলিয়ে এক দম্পতিকে বেধড়ক মারধরের ভিডিওটি ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে তোলা বলে দাবি করেছিল পুলিশ। তবে চোর সন্দেহে কিশোরের উপর অকথ্য নির্যাতনের ভিডিওটি কবেকার তা এখনও স্পষ্ট নয়। এই অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। মারধরের ঘটনায় চিহ্নিত করে জয়ন্ত সিংহের শাগরেদ লাল্টুকে গ্রেফতারও করে। থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনও ওই কিশোরের কোনও হদিশ না মেলায় অন্তর্বর্তী জামিন পেয়ে যায় অভিযুক্ত প্রসেন দাস ওরফে লাল্টু।