ট্রাম্পের দলের কর্মসূচিতে কৃষ্ণাঙ্গকে গুলি পুলিশের 

0
117
Black man shot by police at Trump party event
Black man shot by police at Trump party event
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর তাঁর দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচিতে জোড়া ছুরি হাতে থাকা সন্দেহভাজন কৃষ্ণাঙ্গকে গুলি করে মেরেছে পুলিশ।
রবিবারই আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করেছিলেন এক আততায়ী।পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই কৃষ্ণাঙ্গ একজন ভবঘুরে। নাম স্যাম্যুয়েল শার্প। বয়স ৪৩ বছর। তাঁর আত্মীয়েরাই মৃতদেহ দেখে শনাক্ত করেছেন তাঁকে। তাঁর কাছ থেকে দু’টি ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ। তবে স্যাম্যুয়েল কী উদ্দেশ্য নিয়ে রিপাবলিকান পার্টির রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে ছুরি হাতে ঘোরাফেরা করছিলেন তা জানা যায়নি। সোমবার থেকে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে শুরু হয়েছে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রিপাবলিকান পার্টির বহু নেতা-নেত্রীরই।মিলওয়াউকির পুলিশ প্রধান জেফ্রি নরম্যান জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার কথা মাথায় রেখেই ওই সম্মেলনের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা ছিল। কর্মসূচিস্থলের বাইরে মোতায়েন ছিল পুলিশবাহিনী। তারা স্যাম্যুয়েলের সঙ্গে এক ব্যক্তির বচসা হতে দেখে এগিয়ে যায়। স্যাম্যুয়েলকে হুমকি দিতেও দেখে। পুলিশ জানিয়েছে, তারা প্রথমে স্যাম্যুয়েলকে অস্ত্র ফেলে দিতে বলে। কিন্তু তিনি সেই নির্দেশ না মেনে ছুরি হাতে চড়াও হন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপর। তাঁর প্রাণ বাঁচাতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যদিও স্যাম্যুয়েলের আত্মীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় এসে তাদের লোককে গুলি করে মেরে দিয়ে চলে গেল। এই ঘটনায় একজোট হয়ে তাঁরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন।