ঘুমের মধ্যে কেজরিওয়ালের সুগার নেমে ৫০, উদ্বিগ্ন আইনজীবী 

0
287
Kejriwals blood sugar drops to 50 in sleep worries lawyer
Kejriwals blood sugar drops to 50 in sleep worries lawyer

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘুমের মধ্যেই সুগারের মাত্রা নেমে গিয়েছিল ৫০-এ। দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

বুধবার আপ প্রধানের মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। আদালতে আইনজীবী অরবিন্দ কেজরিওয়ালের অসুস্থতা প্রসঙ্গে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা ৫০-এ নেমে গিয়েছিল এবং সেই সময়ে তিনি ঘুমোচ্ছিলেন। এটি যথেষ্ট উদ্বেগের। কারণ রোগীর ঘুমের মধ্যে সুগারের মাত্রা কমে যাওয়া ভয়ঙ্কর হতে পারে। রোগী আর না জাগতেও পারেন। বিষয়টি সংবেদনশীল দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন আইনজীবী। আইনজীবী আদালতে আরও জানিয়েছেন, তাঁর মক্কেলকে জেলে বন্দি রাখার এখন কোনও কারণই নেই। পাশাপাশি, সিবিআই হেফাজতে থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সুগারের মাত্রা পাঁচ বার ৫০-এর নীচে নেমে গিয়েছিল বলেও জানিয়েছেন আইনজীবী মনু সিঙ্ঘভি।গত সপ্তাহে আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছিলেন, গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত মোট সাড়ে আট কেজি ওজন কমেছে দিল্লির মুখ্যমন্ত্রীর।