বিজেপির দ্বন্দ্বকে ‘গেম অফ থ্রোনস’ আখ্যা অখিলেশের 

0
189
Akhilesh calls BJPs conflict Game of Thrones
Akhilesh calls BJPs conflict Game of Thrones
উত্তরপ্রদেশের কুর্সি নিয়ে বিজেপির অন্দরে উত্তপ্ত লড়াই চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের দ্বন্দ্বকে গেম অফ থ্রোনস আখ্যা দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
লোকসভা ভোটে বিপর্যয়ের পরই কার্যত সম্মুখসমরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সূত্রের খবর, দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কেশব মৌর্য।এই আবহে অখিলেশ যাদব বলেছেন, বিজেপি ক্ষমতার লড়াইয়ের উত্তাপের মুখোমুখি। উত্তরপ্রদেশে শাসন ও প্রশাসন থেমে গিয়েছে। পাশাপাশি সাবোটাজ পলিটিক্স আখ্যার দিয়ে অখিলেশ যাদব বলছেন, ক্ষতি করার রাজনীতির যে কাজ বিজেপি আগে অন্য দলে করত, এখন নিজের দলের ভিতরেও সেই কাজ করছে। তাতেই অভ্যন্তরীণ কোন্দলের জলে ডুবে যাচ্ছে বিজেপি। বিজেপিতে জনগণের কথা ভাবেন এমন কেউ নেই।অন্যদিকে, কেশব প্রসাদ মৌর্যর সঙ্গে জেপি নাড্ডার বৈঠক নিয়ে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেও।