গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk মণিপুর সীমানায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অসম পুলিশ, মৃত ৩

    মণিপুর সীমানায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অসম পুলিশ, মৃত ৩

    0
    234
    Assam Police in operation against militants on Manipur border 3 dead
    Assam Police in operation against militants on Manipur border 3 dead
    অসমে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন অসম সশস্ত্র পুলিশের এক জওয়ান।
    অসমের বরাক উপত্যকার হামর জনগোষ্ঠীর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। কাছাড় জেলার ও মণিপুর সীমানাবর্তী এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ওই তিন জঙ্গির মৃত্যু হয়েছে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুলিশি অভিযানের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, জঙ্গিদের থেকে দু’টি একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল, একটি রাইফেল, একটি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে।পরে সাংবাদিক বৈঠকে কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেছেন, কৃষ্ণপুর রোড এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধির বিষয়ে সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। একটি অটোরিকশায় ভুবন পাহাড়ের দিকে যাওয়ার সময় গঙ্গানগরের কাছে তিন জঙ্গিকে আটক হয়।আটকদের জেরা করে ভুবন পাহাড়ে হামর জঙ্গিদের ঘাঁটির সন্ধান মেলার পর এলাকা শুরু হয় অভিযান। সে সময় জঙ্গিরা জওয়ানদের নিশানা করে গুলি চালালে জবাব দেওয়া হয়।