মানিকচকে অবরোধে পুলিশের গুলিতে জখম ২, রিপোর্ট তলব নবান্ন-র

0
350
manik chak e police er guli jakham 2
manik chak e police er guli jakham 2

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকের এনায়েতপুরে অবরোধে পুলিশের গুলিতে জখম হয়েছেন ২ জন। অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মালদার এনায়েতপুরে।

বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে চণ্ডিপুর, এনায়েতপুর সহ ১০ জায়গায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। এনায়েতপুরে রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অবরোধ তলতে বিক্ষোভকারীদের ইটে মাথা ফাটে আইসির। আহত হয়েছেন আরও ২ পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিতে ২ জন বিক্ষোভকারী জখম হয়েছেন বলে অভিযোগ। তাদেরকে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা I হয়েছে। এরপরেই হামলা চালানোর অভিযোগে ধরপাকড় শুরু করে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কী কারণে গুলি চালানো হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন।