গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk সিইএসসি ভবন অভিযানে পুলিশের না, হাইকোর্টে বিজেপি

    সিইএসসি ভবন অভিযানে পুলিশের না, হাইকোর্টে বিজেপি

    0
    248
    CESC vaban
    CESC vaban

    বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদায় যখন গুলিতে ২ জন জখম হয়েছে, তখন বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ২২ জুলাই প্রতিবাদ মিছিলের পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

    বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। সিইএসসির মাশুল বৃদ্ধির সিইএসসি ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের কর্মসূচি করে বিজেপি। কিন্তু পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার মুখে পড়ে সিইএসসি।