সমাজসেবী বলেও মিলল না জামিন, পুলিশ হেফাজতে সাদ্দাম

0
239
saddam er millo na jamin
saddam er millo na jamin

কুলতলিকাণ্ডে গ্রেফতার সাদ্দামকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। মক্কেলের জামিনের জন্য প্রতারক সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল করেন তাঁর আইনজীবী।

থানায় নিয়মিত যেতেন সাদ্দাম, সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে বলে দাবিও করেন। নকল সোনা কারবারি সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়। সাদ্দামের সঙ্গে গ্রেফতার হওয়া সিপিএম নেতা মান্নান খানের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার গভীর রাতে সাদ্দামকে ঠাকুরাইন নদীর কাছে ঝুপড়িঝাড়া বানীরধল এলাকার একটি মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয়। আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ভেড়ির মালিক সিপিএম নেতা মান্নান। ২ জনের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন সরকারি আইনজীবী। আদালতে তিনি জানান ২ জনের বিরুদ্ধেই জয়নগর এবং কুলতলি থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা না গেলেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ২ পক্ষের সওয়াল জবাব সোনার পর সাদ্দামকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।