গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরিকে এসএসকেএম হাসপাতালে দেখে এলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সুকান্ত মজুমদার জানিয়েছেন পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ফুসফুসে সংক্রমণ রয়েছে বিশ্বনাথ চৌধুরির। বাইপ্যাক লাগানো অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার জন্য সুবন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে প্রাক্তন কারামন্ত্রীর চিকিৎসায় তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড।