গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ঈশ্বর থাকায় প্রাণ কেড়ে নিতে পারেনি গুলি : ট্রাম্প 

    ঈশ্বর থাকায় প্রাণ কেড়ে নিতে পারেনি গুলি : ট্রাম্প 

    0
    160
    Guns cant take lives because God exists Trump
    Guns cant take lives because God exists Trump
    পাশে ঈশ্বর ছিলেন। তাই আততায়ীর গুলি প্রাণ কেড়ে নিতে পারেনি তাঁর।
    পেনসিলেভেনিয়ার ঘটনার পর প্রথম বক্তৃতায় এমনটাই জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। এরপর নিজের নির্বাচনী সাফল্যের বিষয়ে প্রত্যয়ী ডোনাল্ড ট্রাম্প নিজের বক্তৃতার শুরুতেই বলেছেন, এখন থেকে চার মাস পরে তারা একটি অতুলনীয় জয় পেতে চলেছেন।তারপরেই ঈশ্বরের প্রসঙ্গ তোলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।বলেছেন, তিনি ভীষণ নিরাপদ বোধ করছিলেন। কারণ, তাঁর পাশে ঈশ্বর ছিলেন।যদি তিনি মাথাটা না ঘোরাতেন, তাহলে আততায়ীর ছোড়া বুলেট নির্ভুল লক্ষ্যে আঘাত হানত। আর তিনিও সমর্থকদের সঙ্গে থাকতে পারতেন না।ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অর্ধেক আমেরিকার প্রেসিডেন্ট হতে চান না, গোটা আমেরিকার প্রেসিডেন্ট হতে চান।