জেলায় জেলায় শুটআউট, জমি বিবাদে কাঁকসায় গুলি, বহরমপুরেও

0
605
JELA A JELA A SHOOTOUT
JELA A JELA A SHOOTOUT

জমি কারবার নিয়ে বিবাদে পশ্চিম বর্ধমানের কাঁকসায় চলল গুলি। স্থানীয় সূত্রে খবর গোপালপুর বড় কালীমন্দির এলাকার প্রদ্যুৎ লায়েক এবং বুদ্ধদেব পালের মধ্যে জমি নিয়ে বিবাদ চরমে ওঠে বৃহস্পতিবার। অভিযোগ তখন প্রদ্যুৎ লায়েক গুলি চালায় বলে অভিযোগ।

গুলি রাস্তার পাশে লাইট পোস্টের আলোতে লাগে। এর জেরে দুই পরিবারের মধ্যে শুরু হয় হাতাহাতি। পুলিশ ২ অভিযুক্তকে আটক করে ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরে টাকা ছিনতাইয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি হয়েছেন শক্তিপুরের কাজিপাড়ার বাসিন্দা এক যুবক। অভিযোগ টাকা হাতাতে যুবকের পূর্ব পরিচিত ১০ জন হামলা চালায়।