মাগুর মাছ চাষে সুড়ঙ্গ, জেরায় আজব দাবি সাদ্দামের

0
220
MAGURMACH CHASE SURANGO JERA A AJOB DABI SADDAMER
MAGURMACH CHASE SURANGO JERA A AJOB DABI SADDAMER

মাগুর মাছের চাষ করতেই বাড়ির ভিতরে খাটের তলায় সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর জেরায় এমনটাই দাবি করেছেন কুলতলির সাদ্দাম সর্দার। তদন্তকারীদের সাদ্দাম জানিয়েছেন সুড়ঙ্গের মুখে জাল দিয়ে আটকে মাগুর মাছ চাষ করার পরিকল্পনা ছিল তাঁর।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নকল সোনা কারবারি সাদ্দামের খোঁজে তল্লাশিতে গিয়ে বাড়ির মধ্যে খাটের নীচে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। বুধবার রাতে সাদ্দামকে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছে সাদ্দাম। পুলিশের জেরায় সাদ্দাম জানিয়েছে পেশায় মাছ তাঁর পেশা। ভেড়িতে মাছ চাষ করে সংসার চলত। মাগুড় মাছ চাষ করার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল সাদ্দামের। কিন্তু গ্রামবাসীরা আপত্তি করায় তা হয়ে ওঠেনি। সেই থেকেই তালাবন্ধ অবস্থায় রয়েছে সুড়ঙ্গটি।