গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বেআইনি বাজি কারখানার ল্যাব পিয়ালিতে, গ্রেফতার ৮

    বেআইনি বাজি কারখানার ল্যাব পিয়ালিতে, গ্রেফতার ৮

    0
    260
    beaayini bazi karkhana 1
    beaayini bazi karkhana 1

    বেআইনি বাজি কারখানার ল্যাবরেটরির হদিশ এবার দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে। ক্যানিং এসডিপিও এবং জীবনতলা থানার পুলিশের অভিযানে পিয়ালির মোল্লাবালি পাড়ায় এক বিঘা জমির ওপরে ওই বাজি কারখানার ল্যাবের হদিশ মিলেছে।

    দিন সাতেক আগে ওই ল্যাবরেটরি চালু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ল্যাব থেকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, বারুদ মিলেছে। বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বারুদ, কেমিক্যাল। যে পরিমাণে বারুদ, কেমিক্যাল মজুত করা ছিল তাতে বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারত বলে মনে করছে পুলিশ।