
সাদ্দামের পর এবার ভাঙড়ে নকল ২ সোনা কারবারিকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ইমরান আলি মোল্লা ও শাহজাহান মোল্লা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বাসন্তীর বিভিন্ন গয়নার দোকানে নকল ২২ ক্যারেট হলমার্কের সাতটি সোনার আংটি বিক্রির চেষ্টা করছিল অভিযুক্তরা। সেগুলো কেউ কিনতে রাজি না হলে বন্ধক রেখে টাকা নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দুই অভিযুক্তের পিছনে ধাওয়া করে বাসন্তীর সুকান্ত কলেজের সামনে থেকে তাঁদেরকে পাকড়াও করে। এই ঘটনার সঙ্গে কুলতলির সাদ্দাম বা তার দলের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
