গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে মৃত্যু বেড়ে ১০৫, ভারতে ফিরছে পড়ুয়ারা

    বাংলাদেশে মৃত্যু বেড়ে ১০৫, ভারতে ফিরছে পড়ুয়ারা

    0
    154
    BANGLADESHE MRITYU BERE 105 BHARAT A FIRCHHE PARUYARA
    BANGLADESHE MRITYU BERE 105 BHARAT A FIRCHHE PARUYARA
    কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশে অব্যাহত রক্তক্ষরণ। বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫। অশান্ত পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে দলে দলে ভারতে ফিরে আসছেন বাংলাদেশে পাঠরত পড়ুয়ারা।
    বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে ভারতে ফিরেছেন ৩০০-র বেশি পড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনও না কোনও কোর্স করছিলেন তাঁরা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বেশ কয়েক  জন। অনেক বিদেশি ছাত্রছাত্রীও ভারত হয়ে দেশে ফিরছেন। ত্রিপুরা, মেঘালয় হয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের বেশির ভাগই উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয়, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থল বন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে দেশে ফিরেছেন এই পড়ুয়ারা। অন্যদিকে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিযে বাংলাদেশের রংপুর মেডিক্যাল কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে ছজন ভারতীয়। ১৮ জন ভুটানের এবং নেপালের ৯ জন ছাত্রছাত্রী রয়েছেন।