গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আন্দোলনে উত্তাল বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেস বন্ধ

    আন্দোলনে উত্তাল বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেস বন্ধ

    0
    207
    Maitri Express is closed in Bangladesh due to agitation
    Maitri Express is closed in Bangladesh due to agitation
    ঢাকায় কোটা বিরোধী আন্দোলনের জেরে ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস বন্ধই রয়েছে।শুধু তাই নয়, রাজধানী ঢাকা থেকে কোনও ট্রেন চলাচল করছে না বৃহস্পতিবার থেকে।
    কবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় কোনও ট্রেন প্রবেশ করবে না। এমনকি ঢাকা থেকে কোনও ট্রেন কোথাও যাবেও না।রবিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২১ জুলাই ঢাকা থেকে কলকাতার উদ্দেশে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে। পাশাপাশি ২২ জুলাই কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া মৈত্রী এক্সপ্রেসও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। শুক্রবার থেকেই বন্ধ মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত। রবিবার কলকাতা-খুলনা এবং খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।এখনও পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে শতাধিকের বেশি মৃত্যু ঘটেছে। আহত আরও অনেকে।