কেনিয়ায় ৪২ মহিলাকে কেটে টুকরো করল ভ্যাম্পায়ার

0
177
Elderly couple broke womans nose in Pune
Elderly couple broke womans nose in Pune
কেনিয়ায় স্ত্রী-সহ ৪২ মহিলাকে খুন করে দেহাংশ কেটে ফেলে দেওয়ার অভিযোগে ভ্যাম্পায়ারকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে।
অভিযুক্ত যুবকের নাম কলিন্স জুমাইসি খালুসা।
স্থানীয়দের কাছে তিনি ভ্যাম্পায়ার নামে পরিচিত। ২০২২ সাল থেকে তিনি এই কাজ করছেন। গত দু’বছরে ৪২ জন মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের স্ত্রীকেও ছাড়েননি কলিন্স জুমাইসি খালুসা। পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।পুলিশ জানিয়েছে, মহিলাদের সঙ্গে প্রথমে আলাপ জমাতেন জুমাইসি খালুসা। তারপর তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলতেন। আর সুযোগ নিয়েই তাদের খুন করতেন। তারপর দেহ টুকরো করে সেগুলি বস্তায় ভরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসতেন। যে সব বস্তা উদ্ধার হয়েছে, সেগুলি থেকে মহিলাদের দেহাংশ উদ্ধার হয়েছে। একজন মহিলা ছাড়া কারওরই পুরো দেহ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। কলিন্স জুমাইসি খালুসার বাড়ি থেকে প্রচুর বস্তা, নাইলেনর দড়ি, সেলোটেপ, মাংস, হাড় টুকরো করার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেরায় কলিন্স জুমাইসি খালুসা স্বীকার করেছেন, মহিলাদের খুনের পর তাদের দেহ টুকরো করে বস্তায় ভরে ফেলে দিয়ে আসতেন। কিন্তু কী কারণে মহিলাদের খুন করতেন, সেই রহস্য খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।