গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ক্রীড়া সম্মানে পূর্বতনের নাম বহাল ওড়িশার মুখ্যমন্ত্রীর

    ক্রীড়া সম্মানে পূর্বতনের নাম বহাল ওড়িশার মুখ্যমন্ত্রীর

    0
    246
    The former name of the Chief Minister of Odisha is retained in the sports honor
    The former name of the Chief Minister of Odisha is retained in the sports honor

    অস্বস্তির পড়ে শেষে রাজ্যের ক্রীড়া সম্মানের আগের নামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ওড়িশায় ক্ষমতায় এসেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের স্মৃতিতে দেওয়া ক্রীড়া সম্মানের নাম বদলে ফেলেছিল নবনির্বাচিত বিজেপি সরকার।

    শুক্রবারই বিজু পট্টনায়েক ক্রীড়া সম্মান-এর নাম বদলে নতুন নামকরণ করা হয়েছিল ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান। রাজ্যের ক্রীড়া ও যুব দফতরের তরফে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছিল।ওড়িশার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের নামে ক্রীড়া সম্মানের নামকরণ আচমকা বদলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিজু জনতা দল। শুরু হয় সমালোচনা। দাবি উঠতে থাকে, রাজ্যের সর্বোচ্চ ক্রীড়া সম্মান বিজু পট্টনায়কের নামেই রাখা হোক। অবশেষে রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী পিছু হটেছেন। প্রত্যাহার করতে হয়েছে নতুন নামকরণ। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামেই ক্রীড়া সম্মান দেওয়া হবে।