গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk পার্থ গ্রেফতার হলে ধর্মেন্দ্র নয় কেন, প্রশ্ন অভিষেকের 

    পার্থ গ্রেফতার হলে ধর্মেন্দ্র নয় কেন, প্রশ্ন অভিষেকের 

    0
    257
    If Parth is arrested why not Dharmendra is the question of Abhishek
    If Parth is arrested why not Dharmendra is the question of Abhishek

    শিক্ষা দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয় কেন। একুশের মঞ্চ থেকে ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    রবিবার শিক্ষা দুর্নীতিকে হাতিয়ার করে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে ফের শোনা গিয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাও। উঠে আসে নিট কেলেঙ্কারির প্রসঙ্গ। বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তাদের কাছে তাঁর একটা প্রশ্ন আছে। ২০২১ সালে একুশে জুলাই তৃণমূল কংগ্রেস মানুষকে বলেছিল মানুষের দল জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার একবছর পরে ২০২২ সালে একুশে জুলাইয়ের পরের দিন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। তাহলে স্বাধীন ভারতের সর্ব বৃহৎ নিট কেলেঙ্কারির কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না। কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ।