৩ রাজ্যে জিতে রাহুলের ঔদ্ধত্য ভাঙবে বিজেপি : শাহ

0
198
BJP will break Rahuls arrogance by winning 3 states  Shah
BJP will break Rahuls arrogance by winning 3 states Shah

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঔদ্ধত্য ভেঙে যাবে।লোকসভার বিরোধী দলনেতা ফের নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মহারাষ্ট্রের পুণেতে বিজেপির রাজ্য সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি বছরের শেষের দিকে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাহুল গান্ধীর দম্ভ ভাঙবে বিজেপি।

একই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, তারা আরও কঠিন পরিশ্রম করবেন এবং তাদের জন্য নতুন লক্ষ্য স্থির করবেন।ওই সভা থেকে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও নিশানা করেছেন তিনি।শনিবারই রাঁচীতে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী সংসদে যে আচরণ করেছেন, তা দুই-তৃতীয়াংশ আসনে জেতার পরেও অনেকে করেন না। তাহলে এই ঔদ্ধত্য কেন।প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং‌ হরিয়ানা এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। লোকসভার আসন সংখ্যার নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্রে বর্তমানে এনডিএ ক্ষমতায় রয়েছে। হরিয়ানায় এককভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। আর ঝাড়খণ্ডের মসনদে বিরোধী জোট ইন্ডিয়া। তবে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর উজ্জীবিত বিরোধী শিবিরের দাবি, ঝাড়খণ্ড তো বটেই, বাকি দুই রাজ্যেও বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট।