গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk গাজার হাসপাতালে ইজরায়েলের হানা, মৃত ১৫

    গাজার হাসপাতালে ইজরায়েলের হানা, মৃত ১৫

    0
    273
    Israeli attack on Gaza hospital 15 dead
    Israeli attack on Gaza hospital 15 dead
    এবার গাজার হাসপাতালে ইজরায়েলের হামলায় শিশু-সহ প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন। আহতের সংখ্যা বহু। এই হানাহানির মাঝেই সেখানে নতুন আতঙ্ক হয়ে মাথা চারা দিয়েছে পোলিও। যতদিন যাচ্ছে আরও ভয়াবহ হচ্ছে গাজার পরিস্থিতি। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা।
    ঠিক মতো পৌঁছছেনা ত্রাণ। তীব্র হয়েছে খাদ্য সংকট।সূত্রের খবর, গাজার ডের-আল-বালাহ হাসপাতালে বোমাবর্ষণ করে ইজরায়েল সেনা। এই হামলায় প্রাণ গিয়েছে অন্তত ১৫ জনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে।এদিকে ইজরায়েলের লাগাতার হামলা অন্যদিকে, তলানিতে ঠেকেছে স্বাস্থ্য পরিষেবা। প্রকোপ বাড়ছে নানা ভাইরাসের। যার মধ্যে আতঙ্ক ধরাচ্ছে পোলিও-র বাড়বাড়ন্ত। গাজার বিভিন্ন ড্রেন থেকে নেওয়া নমুনায় এর চিহ্ন পাওয়া গিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংক্রমণের কারণে যে লক্ষণগুলো দেখা গিয়েছে তাতে কারও ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে না। কিন্তু ইজরায়েলের সেনার দাবি, প্যালেস্তিনীয়দের জন্য টিকা আনতে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করা হবে।