
উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন চাইছেন যাতে তিনি ফের আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জিতে আসেন।কৌতুকের ছলে মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মিলওয়াউকিতে রিপাবলিকান জাতীয় সম্মেলনে বক্তৃতা করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর মনে হয় কিম জং উন তাঁকে মিস করছেন।রাশিয়া ও উত্তর কোরিয়া এই দুই দেশকে কেন্দ্র করে যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তার সমাধান করার জন্য আদর্শ ব্যক্তি তিনিই। উদাহরণ হিসাবে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা থেকে তিনিই আটকে রেখেছিলেন।উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন দু’বার তিনি সাক্ষাৎ করেছিলেন কিম জং উনের সঙ্গে। একবার ২০১৮ সালে। দ্বিতীয়বার ২০১৯ সালে। উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্তরেও সম্পর্ক ছিল ভাল।
