গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের শরণার্থীদের আশ্রয়ের অধিকার নেই বাংলার : বিজেপি

    বাংলাদেশের শরণার্থীদের আশ্রয়ের অধিকার নেই বাংলার : বিজেপি

    0
    174
    Bengal does not have the capacity to shelter Bangladeshi refugees  BJP
    Bengal does not have the capacity to shelter Bangladeshi refugees BJP

    বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার নেই পশ্চিমবঙ্গ সরকারের। এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

    রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বলেছেন, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে তাদের আশ্রয় নিশ্চয় দেবেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সিএএ প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ বলেছেন, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে, তাই তিনি বাংলার দরজা খোলা রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি সিএএ-র বিরোধিতা করে বলেছিলেন যে শরণার্থীদের বাংলায় ঢুকতে দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  সমাজবাদী পার্টির প্রধান অখিলশ যাদব আর  বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবিধান নিয়ে কথা বলেন। তাদের কি সংবিধানে অধিকার আছে। ভারত সরকারের অধিকার রয়েছে। রাজ্য সরকারের এই অধিকার নেই।