গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk শপথ অসংবিধানিক, সায়ন্তিকা-রেয়াতকে জানালো রাজভবন

    শপথ অসংবিধানিক, সায়ন্তিকা-রেয়াতকে জানালো রাজভবন

    0
    174
    Oath is unconstitutional says Raj Bhavan to Sayantika Reyat
    Oath is unconstitutional says Raj Bhavan to Sayantika Reyat

    দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন তাঁদের শপথ অসংবিধানিক ভাবে হয়েছে।সায়ন্তিকা এবং রেয়াত বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কী শাস্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

    রাজ্যপাল সিভি আনন্দ বোস মোট ৩৭টি বিষয়ের কথা উল্লেখ করেছেন।তিনি জানিয়েছেন, স্পিকারের এক্তিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথবাক্য পাঠ করানোর।কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন, চিঠিতে তা সায়ন্তিকা-রেয়াতের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না করান, তবে তা অসাংবিধানিক।এ ক্ষেত্রে দুই বিধায়কের ৫০০ টাকা জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে।স্পিকারকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য উপনির্বাচনে বরাহনগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রেয়াত হোসেন সরকারকে ৫ জুলাই শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। প্রসঙ্গত, দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর পরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে হেতু বিধানসভার অধিবেশন চালু আছে, তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেতে পারে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে।