দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে : অর্থমন্ত্রী

0
188
The countrys inflation is under control  Finance Minister
The countrys inflation is under control Finance Minister

বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। বাজেটের আগে সংসদে আর্থিক সমীক্ষা পেশ করে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতির পর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের অর্থনীতি।

তবে বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে।আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৮.২ শতাংশ আশা করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভ। ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিকা করে ভারতীয় অর্থনীতি এখন স্থিতিশীল। শেষ অর্থবর্ষের চারটি ত্রৈমাসিকের মধ্যে তিনটিতেই আর্থিক বৃদ্ধি ছিল ৮ শতাংশের বেশি। ২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষে উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে।মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হলেও সমীক্ষায় খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২০২৩ অর্থবর্ষে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৬ শতাংশ। ২০২৪ অর্থবর্ষে সেটা বেড়ে ৭.৫ শতাংশ হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদনে প্রভাব পড়েছিল। তবে খুচরো মুদ্রাস্ফীতি ২০২৩ অর্থবর্ষ থেকে ২০২৪ অর্থবর্ষে ১.৩ শতাংশ কমেছে। পাশাপাশি ০করোনাপর্বের পর দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থান বেড়েছে। যা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলেছে।