গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ১০০ দিনের কাজের টাকা বেশি খরচ ধনী রাজ্যগুলির : কেন্দ্র

    ১০০ দিনের কাজের টাকা বেশি খরচ ধনী রাজ্যগুলির : কেন্দ্র

    0
    141

    ১০০ দিনের কাজের টাকা বেশি খরচ করেছে তুলনামূলকভাবে ধনী রাজ্যগুলিই। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের ১০০ দিনের কাজের টাকার বকেয়া নিয়ে বিবাদের মধ্যেই এবার তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে কেন্দ্র।

    বাজেটের আগে সংসদে আর্থিক সমীক্ষায় কেন্দ্র জানিয়েছে, ২০২৩ সালের তথ্য অনুযায়ী শুধু তামিলনাড়ুতেই ১০০ দিনের কাজ বাবদ কেন্দ্রের মোট বরাদ্দের ১৫ শতাংশ টাকা খরচ হয়েছে। অথচ দাক্ষিণাত্যের রাজ্যটিতে গরিবের পরিমাণ মাত্র ১ শতাংশ। একইভাবে কেরলে মাত্র ০.১ শতাংশ মানুষ গরিব শ্রেণির। অথচ ওই রাজ্যে ১০০ দিনের কাজের ৪ শতাংশ বরাদ্দ খরচ হয়ে গিয়েছে। ঠিক উলটো ছবি বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে। এই দুই রাজ্যেই বসবাস করেন দেশের ৪৫ শতাংশ গরিব মানুষ। অথচ বিহারে মাত্র ৬ শতাংশ এবং উত্তরপ্রদেশে ১১ শতাংশ ১০০ দিনের টাকা খরচ করেছে। এর নেপথ্যে অবশ্য একটা কারণ হিসাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি। তথাকথিত এই গরিব রাজ্যগুলির বহু সাধারণ শ্রমিক ভিনরাজ্যে চলে যান কাজের জন্য। যার ফলে গ্রামে ১০০ দিনের কাজের চাহিদা কমছে।