গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ক্যানসার ওষুধের শুল্কে ছাড়, কমল সোনা-রুপোর    

    ক্যানসার ওষুধের শুল্কে ছাড়, কমল সোনা-রুপোর    

    0
    236
    Tax exemption on cancer drugs Kamal Gold Silver
    Tax exemption on cancer drugs Kamal Gold Silver

    মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাজেটে ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কে ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

    শুধুমাত্র ক্যানসারের ওষুধ নয় এবার বাজেটে একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করা হয়েছে। কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে। আবার কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সোনা এবং রুপোর উপর থেকে ৬ শতাংশ শুক্ল এবং প্ল্যাটিনামের উপর থেকে ৬.৫ শতাংশ শুল্ক কমিয়ে দেওয়া হবে। এছাড়াও মোবাইল, চার্জার, লিথিয়াম ব্যাটারি-সহ একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এতদিন ১০ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে।দাম কমছে সৌর বিদ্যুৎ এবং বৈদ্যুতিন সামগ্রীরও। জৈব ক্ষতিসাধন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটের অন্তঃশুল্ক বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।পাশাপাশি ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। ফেরোনিকেট, ব্লিস্টার কপারের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হয়েছে। দাম কমেছে ব্যাটারি বৈদ্যুতিক গাড়ির।