দিল্লি আদালতে আইনজীবীদের মধ্যে হাতাহাতি  

0
173
Clash between lawyers in Delhi court
Clash between lawyers in Delhi court
দিল্লি আদালতের মধ্যে একদল আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। চলেছে লাথি, ঘুষিও।
ঘটনাটি ঘটেছে শকরপুরার একটি আদালতে।সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে আইনজীবীরা ধস্তাধস্তি করছেন। ঠেলাঠেলিও চলছিল। তারমধ্যেই লাথি, ঘুষি মারতে দেখা গিয়েছে কয়েকজন আইনজীবীকে। পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ সুপার অপূর্ব গুপ্ত জানিয়েছেন, তাদের কাছে ফোন আসে শকরপুরা আদালতে ধুন্ধুমার কাণ্ড চলছে। আইনজীবীদের মধ্যে মারামারি হচ্ছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছয়। মারমুখী আইনজীবীদের দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়।পুলিশ সূত্রে খবর, কয়েকজনকে আটকও করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এক মক্কেলের মামলা ঘিরে ঝামেলার সূত্রপাত আইনজীবী মোহিত এবং বিজয় সিংয়ের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।